GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Sunday, April 2, 2017

যুক্তরাজ্যকে ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড কর পরিশোধ করেছে গুগল

২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট ‍গুগল।

২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট ‍গুগল। গুগলের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুনে শেষ হওয়া ২০১৬ অর্থবছরের ১২ মাসে ব্রিটেনে গুগলের মোট আয় ১০৩ কোটি পাউন্ড। আর কর পরিশোধপূর্ব মুনাফা ১৪ কোটি ৯০ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগলও করপোরেট কর নিয়ে বেশ চাপে আছে। এমনকি দেশটির বিরোধী লেবার পার্টির অভিযোগ, গুগল যথার্থ পরিমাণ কর পরিশোধ করছে না।

এছাড়া গুগলের ওই আর্থিক প্রতিবেদনে আরো বলা হয় যে, গত বছর তারা ৬০০ নতুন কর্মী নিয়োগ দেয়। এর ফলে দেশটিতে তাদের কর্মী সংখ্যা ৩ হাজারে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

বাংলা ভাষায় অনলাইনে অনুসন্ধান এখন আরও সহজ

google bangla

বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের জন্য তাদের পছন্দের বিষয় ইন্টারনেটে সন্ধান করা বা  সার্চ করা এখন হয়ে উঠেছে আরও সহজসাধ্য। যখন কোন ব্যক্তি অনলাইনে কোন নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান বা সার্চ করেন তখন তিনি একটা উত্তর চান, অসংখ্য-অগণিত ওয়েবপেজ নয়। বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের নতুন তথ্য সহজে খুঁজে বের করার জন্য গুগল নোলেজ গ্রাফ আসছে বাংলা ভাষায়। তাই কেউ যখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গে অনুসন্ধান বা সার্চ করবেন, তখন তার আগ্রহের সঙ্গে সঙ্গতি রেখে এ প্রসঙ্গে মূল বিষয়গুলোই কেবল আসবে, বাড়তি অপ্রাসঙ্গিক কোন তথ্য আসবে না। অনুসন্ধানের সাথে প্রাসঙ্গিক বিষয় যেমন তার জন্মদিন, তার খেলার সময়ের সংখ্যাগুলো এবং সামাজিক মাধ্যমে তার প্রোফাইলের লিংক, এগুলো আসবে।  

নোলেজ গ্রাফ আপনাকে সেইসব বিষয়, মানুষ এবং স্থান অনুসন্ধান বা সার্চ করতে সহায়তা করে, যা গুগল চিনে এবং জানে। যেমন: বিশিষ্ট জায়গা, বিখ্যাত ব্যাক্তি, শহর, ক্রীড়া দল, ভবনসমূহ, ভৌগলিক বৈশিষ্ট্য, চলচিত্র, মহাজাগতিক বস্তু, শিল্পকর্ম এবং আরও অনেক কিছু। এটি ফ্রিবেজ, উইকিপিডিয়া এবং সিআইএ ফ্যাক্টবুকের মত পাবলিক সোর্সের মূলে নয়, কারণ গুগল সবসময় ব্যাপক প্রসার ও গভীরতাকে কেন্দ্র করে কাজ করে থাকে। বর্তমানে নোলেজ গ্রাফ ৪১টি ভাষায় কাজ করছে। এর মাধ্যমে বাস্তব বিশ্বের ১ বিলিয়নের বেশি বিষয় কিভাবে একে অপরের সাথে সংযুক্ত সেটা সন্ধান করে ৭০ বিলিয়নের বেশি তথ্য জমা করছে। এই বিশাল তথ্য সংরক্ষিত করা হয়েছে মানুষ কি অনুসন্ধান বা সার্চ করছে এবং ওয়েবে আমরা কি পাই তার উপর ভিত্তি করে। সময়ের সাথে সাথে ফলাফলের ক্রমউন্নতি হচ্ছে।

বাংলায় বানান করাও সহজ করছে 

অনুসন্ধান বা সার্চ করার অন্যতম বিষয় হচ্ছে আবিষ্কার করা, নতুন কোন বিষয়ে শেখা, আনন্দ পাওয়া এবং অনুপ্রাণিত হওয়া। কিন্তু তাড়াহুড়োর কারণে প্রায়ই অনুসন্ধান বা সার্চের বিষয়ের বানানে ভুল হতে পারে। বানান ভুল করা সত্ত্বেও যেন আপনি আপনার উত্তর খুঁজে পান, এজন্য গুগল বাংলা অনুসন্ধানের বিষয়েও রেখেছে বানান শুদ্ধকরণ। তাই তথ্য খোঁজার সময় বানানে ভুল হলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারব এবং প্রাসঙ্গিক বিষয় সামনে তুলে ধরতে পারব।  
                          
ধীরে ধীরে বিশ্বজুড়ে বাঙালীদের মধ্যে গুগল নোলেজ গ্রাফ ছড়িয়ে দিচ্ছে। গুগল কর্তৃপক্ষ আশা করে, বানান শুদ্ধকরণের সাথে এই আপডেট, বিশ্বের লক্ষ লক্ষ বাংলা ভাষা ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান বা সার্চের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও অসাধারণ করে তুলবে।
source:24livenewspape

Saturday, April 1, 2017

ফেসবুকের নতুন চমক এবার সবকিছু 'রিয়েল লাইফ'

facebook

প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু নিয়ে এসে সবাইকে চমকে দিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার সব কিছু রিয়েল লাইফ ফিল করানোর জন্য ফেসবুকে আসছে ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্ম। আর এর জন্য একটি অ্যাপলিকেশন তৈরি করার কথা জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামে অ্যাপলিকেশনটি তৈরি হবে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ফেসবুক সূত্রে জানা গেছে, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ফেসবুক ইউজাররা তাদের বন্ধুদের সবকিছুই পর্যবেক্ষণ করতে পারবে এমনকি এর অনুভূতি হবে রিয়েল। যুগান্তকারী এই অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। কনটেন্টগুলো আসবে ইউজারের ব্যক্তিগত টাইমলাইন থেকে। ফেসবুকের নতুন এই ফিচার যে আর বেশী করে প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব

আজ থেকে যেসব মোবাইলে কাজ করবে না ফেসবুক

facebook

বেশ কিছু মোবাইলে ১ এপ্রিল থেকে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দুটির সুবিধা পাওয়া যাবে না।  

কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দুটি অকেজো হয়ে যাবে। ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ।  

১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ, এবং ১৪ অাগস্ট ২০১৪-র পরে মেসেঞ্জার অ্যাপ আপডেট না করা হলে আপনার মোবাইল বা ট্যাবে কাজ করবে না এই দুটি অ্যাপ।

১ এপ্রিল থেকে উইন্ডোজ ফোনেও ফেসবুক অ্যাপ আর কাজ করবে না। উইন্ডোজ ৮ অথবা ৮.১ ওএস সম্পন্ন মোবাইলেও আর মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি২৬-এর চেয়ে পুরনো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি৮-এর চেয়ে পুরনো সংস্করণও অকেজো হয়ে যাবে। পুরনো অ্যাপগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়ে নতুন উন্নততর ভার্সনকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।  

বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা

Friday, March 31, 2017

গুগলে ‘বাংলা নলেজ গ্রাফ’

গুগলে ‘বাংলা নলেজ গ্রাফ’

পৃথিবীতে বাংলা ভাষা ভাষার কথা বলে ২০ কোটির বেশি মানুষ। এবার এদের জন্য  মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল বুধবার বাজারে নিয়ে এল ‘বাংলা নলেজ গ্রাফ’। এ বার বাংলা হরফে শব্দ লিখলেই গুগল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য। অর্থাৎ উইকিপিডিয়া এখন বাংলা হরফেও সাড়া দেবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেওয়া বা ‘স্পেল চেক’-এর মতো পরিষেবা।
নেট দুনিয়ায় ৮৯৪৬ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগল প্রথমে ছিল বিশেষ্য-পদ। এখন তা অধিকাংশ সময়েই ক্রিয়া-পদ হিসেবে ব্যবহৃত। ইন্টারনেট ব্যবহারের ব্যাকরণ বদলে দেওয়া ‘গুগল’ এখন ‘খোঁজ’-এর সমার্থক শব্দ হয়ে উঠেছে।
গুগলের এই প্রভাব এত দিন বড় ও মাঝারি শহরেই আটকে ছিল। এ বার নিজেদের ব্যবসা বাড়াতে ভারতের অন্যান্য ছোট শহর ও গ্রামাঞ্চলের দিকেও নজর দিচ্ছে ল্যারি পেজ ও সার্গে ব্রিন-এর এই সংস্থা। আর সেই ব্যবসায়িক কৌশলের কারণেই বাংলা ভাষার উপরে জোর দিচ্ছে গুগল।
৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগলের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এ বার সেই তথ্য বাংলা হরফেও চলে আসবে হাতের নাগালে।
এই প্রযুক্তিকে স্বাগত জানিয়ে ভারতের ভাষাবিদ পবিত্র সরকারের দাবি, এর ফলে নতুন প্রজন্মের কাছে বাংলার কদর বাড়বে। তিনি বলেন, ‘চোখের সামনে যত বেশি বাংলা শব্দ দেখবে ছোটরা, তত এই ভাষার প্রতি আকৃষ্ট হবে তারা।’
গুগলের বাণিজ্যিক কৌশলে এর আগেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পেয়েছে। গত দশ বছর ধরে ভিডিও পরিষেবার বাজারে রাজত্ব করেছে ইউ টিউব। এ বার সেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। ভাগ বসাতে চাইছে নেটফ্লিক্স, অ্যামাজন, ফেসবুক। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইউ টিউব-এর বাজি আঞ্চলিক বাজার। আর, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষা।
গুগলের দাবি শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বাংলা ভাষায় বিনোদনের দর্শক। বাংলাদেশ-সহ বিদেশের বিভিন্ন কোণে এর চাহিদা ক্রমশ বাড়ছে।
source:.24livenewspaper
PLEASE VISIT MY NEW WEBSITE

BEST-NEWS

চালু হলো ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম


 ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম
আজ যাত্রা শুরু করলো যুক্তরাজ্য ভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি.কম। ঢাকার একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি.কমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন বিপ্রপার্টি.কমের হেড অব এইচআর তাজরিন জিনিয়া, হেড অব অপারেশন্স রেজবিন আহসান এবং মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ।
এখন যে কেউই বিপ্রপার্টি.কমে (www.bproperty.com) গিয়ে বা বিপ্রপার্টি.কমের কল সেন্টার নাম্বারে (০১৯৮১১১১৪৪৪) ফোন করে অথবা বিপ্রপার্টি.কম এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে পারবেন এবং কিনতে পারবেন।    
তাজরিন জিনিয়া বলেন, গত কবছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি সমূহের পদচারণা লক্ষ্য করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি। ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত এবং পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিলো না। বিপ্রপার্টি.কম এই শুন্যস্থানটি পূরণ করতে চায়।
হেড অব অপারেশন্স রেজবিন আহসান বলেন, যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস বিপ্রপার্টি.কমে দেয়ার আগে বিপ্রপার্টি.কম কর্তৃপক্ষ বাড়ির/ফ্ল্যাটের মালিকের সঙ্গে চুক্তি করেন এবং চুক্তিকৃত বাড়ি/ফ্ল্যাট সরেজমিনে পরিদর্শন করে ঐ বাড়ি/ফ্ল্যাটটিকে ভেরিফাই করেন। তারপর আমরা সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তখন এটিকে আমরা ‘ইউনিক লিস্টিং’ বলি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের প্লাটফর্মে ৪০,০০০ এরও বেশি ‘ইউনিক লিস্টিং’ রয়েছে। ২০১৬তে আমরা বাংলাদেশে প্রাথমিক কাজ শুরু করি এবং এ পর্যন্ত ১ লাখেরও বেশি বাসা এবং কমার্শিয়াল স্পেসের সাথে আমরা কাজ করেছি।
 
মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ জানান, আমরা আমাদের গ্রাহকদের কেবলমাত্র বাসা/কমার্শিয়াল স্পেস খুঁজে দিচ্ছি, তা নয়। এর পাশাপাশি আমরা তাদেরকে সবধরনের দরকারি তথ্য ও আইনি সহায়তা দিয়ে থাকি যাতে করে তারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন।
source:24livenewspaper

Thursday, March 30, 2017

পেপ্যাল চালুর অনুমোদন পেয়েছে সোনালী ব্যাংক

paypal card bd

অবশেষে বাংলাদেশে পেপ্যাল সেবা চালু হচ্ছে। সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন জানান, পেপ্যাল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে সাধারণ মানুষ এই সেবা পাবেন বলে আশা করছি।
তিনি আরও জানান, এখন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি হবে।
উল্লেখ্য, পেপ্যালের সাহায্যে অনলাইনে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। পেপ্যাল সেবাটি বাংলাদেশে কার্যকর জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিল আইটি সেক্টর ও ই-কর্মাস ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে নীতিগত অনুমোদন, নিরাপত্তা ভাবনাসহ নানা কারণে সেবাটি কার্যকরে সময়ক্ষেপণ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমেও কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...