GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

Monday, April 17, 2017

অনেকের আইডিতেই এই ম্যাসেজটি আসছে, জানুন এর আসল কারন

messenger 

‘গত কয়েক দিনে অনেক ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনি যদি আপনার ফেইসবুক আইডি বন্ধ হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই ম্যাসেজটি ২৫জন ফেইসবুক ব্যবহারকারীকে ইনবক্স করতে হবে।’- স্বয়ং মার্ক জাকারবার্গের নামে রোববার সকাল হতে এমন ম্যাসেজ পেতে শুরু করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।

 অনেকেই ম্যাসেজটি পেয়ে আইডি বন্ধ হওয়ার আশংকায় আবার ২৫জনকে ইনবক্স করে দিচ্ছেন। আসলে এটি ভুয়া। ফেইসবুকের ভুয়া আইডি ও পেইজ বন্ধের অভিযানের সুযোগ নিয়ে এটি ছড়ানো হচ্ছে। ফেইসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠায়নি বা পরামর্শ দেয়নি। ১৬৫ শব্দের ম্যাসেজে বলা রয়েছে, ‘বার্তাটি পাঠালে ফেইসবুক বুঝবে আপনি স্বক্রিয় বা এক্টিভ রয়েছে। বার্তাটি না পাঠালে রবিবার রাত ৮.১২ মিনিটে ফেইসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে।’ জনসংযোগ কর্মকর্তা ফারহাতুল জান্নাত জানান, রোববার দুপুরে তিনি এমন ম্যাসেজ পেয়েছেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ভুয়া।শারমিন মুন্নীও একই সময়ে এমন ম্যাসেজ পেয়েছেন। তিনি বিষয়টি বিশ্বাস করে আরও ২৫জনকে ইনবক্স করে দিয়েছেন। তবে বার্তাটিতে কোনো ক্ষতিকর বা ভাইরাসের লিংক ছিল না। প্রযুক্তি বিশ্লেষকরা এমন বার্তা ফেইসবুক বন্ধুদের পাঠিয়ে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন। ফেইসবুকের এমন ভুয়া বার্তা বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি নতুন নয়।
গত বছর অক্টোবরে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে ফেইসবুকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজের রহস্যময় নিখোঁজ ঘটনার ভুয়া ভিডিওতে তথ্য প্রচারের আড়ালে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। খুব সম্প্রতি ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
source:eisangbad
Goalundo easyquicksell

ভাইয়ের নাম সিম কার্ড, বোনের নাম মিস কল!

sim card+misscall

মানুষের নামের সঙ্গে তার চরিত্রের মিল বহুলাংশেই থাকে না। কানা ছেলের নাম পদ্মলোচন, এই জাতীয় দৃষ্টান্ত বাস্তবে বিরল নয়। কিন্তু তা বলে কোনও বাড়িতে গিয়ে গৃহকর্তার খোঁজ নিতে গিয়ে যদি শোনেন, রাষ্ট্রপতি তো একটু বাজারে গেলেন। কিংবা স্কুলে শিক্ষক ছাত্রের খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী আজ আসেনি? তা হলে আপনার প্রতিক্রিয়া কী হবে! অন্যত্র আপনার প্রতিক্রিয়া যা-ই হোক না কেন, রাজস্থানের রামনগর গ্রামে মানুষের এমনতর নামে বিস্মিত হওয়ার কিছুই নেই। কারণ এমন অদ্ভুত নাম রাখাই সেখানকার বাসিন্দাদের রীতি।
রাজস্থানের বুন্দির অন্তর্গত রামনগর গ্রামের অবস্থান জেলা সদর অফিস থেকে ১০ কিমি দূরে। জনসংখ্যা মেরেকেটে শ’পাঁচেক। প্রায় সকলেই কাঞ্জার সম্প্রদায়ভুক্ত। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই গ্রামের রীতি উচ্চ সরকারি পদ, অফিস, মোবাইল ব্র্যান্ড বা জনপ্রিয় পণ্যদ্রব্যের নামে ছেলেমেয়ে কিংবা নাতিপুতির নাম রাখা। পরিণামে কার্যত এক সৃষ্টিছাড়া নামকরণের দুনিয়া হয়ে উঠেছে রামনগর। গ্রামের কারো নাম স্যামসাং, কারো সিম কার্ড, কেউ বা রাজ্যপাল, তো কেউ আবার হাই কোর্ট। গ্রামে এমন ভাইবোনও রয়েছে যেখানে ভাইয়ের নাম সিম কার্ড তো, বোনের নাম মিস কল।
গ্রামের এক মহিলা এক বার কোনও কার্যবশত ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গিয়েছিলেন। অফিসে কালেক্টরের প্রতাপ দেখে এতটাই মুগ্ধ হন তিনি যে, নাতির নাম রাখেন কালেক্টর। সেই কালেক্টরের বয়স এখন ৫০। তিনি কোনও দিন স্কুলের চৌকাঠও মাড়াননি। গ্রামের বাসিন্দাদের মধ্যে শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের। অনেকেই নানা অপরাধের সঙ্গেও যুক্ত। অপরাধপ্রবণতার কারণে এদের অনেকেই পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশি ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরে নিজের বা আত্মীয়স্বজনের ছোট বাচ্চাকাচ্চাদের কারোর নাম রাখে আইজি, তো কারোর নাম এসপি; জানালেন গ্রামের স্কুলের এক শিক্ষক।
তবে সমস্ত নামকরণই যে এমন তাৎপর্যহীন ছন্নছাড়া তা নয়। গ্রামে খোঁজে নিয়ে জানা গিয়েছে, স্বাধীনতার পরে-পরেই এক দেশপ্রেমী গ্রামবাসী তাঁর ছেলের নাম রেখেছিলেন কংগ্রেস। এক বার এক দম্পতি পঙ্গু সন্তানের বাবা-মা হন। কিন্তু ছেলে একটু বড় হওয়ার পরেই দেখা যায়, সে অত্যন্ত বদমেজাজি। বাবা-মা ভেবেচিন্তে ছেলের নাম রাখেন হাইকোর্ট। তবে বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার প্রতাপ ক্রমশ বাড়ছে। তার প্রভাব পড়েছে রামনগরবাসীদের মধ্যেও। ইদানীং তাই অন্যান্য নামের তুলনায় স্যামসাং, জিওনি কিংবা নোকিয়া নামই বেশি জনপ্রিয় হয়েছে গ্রামে।
source:eisangbad
Goalundo easyquicksell

Saturday, April 1, 2017

ফেসবুকের নতুন চমক এবার সবকিছু 'রিয়েল লাইফ'

facebook

প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু নিয়ে এসে সবাইকে চমকে দিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার সব কিছু রিয়েল লাইফ ফিল করানোর জন্য ফেসবুকে আসছে ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্ম। আর এর জন্য একটি অ্যাপলিকেশন তৈরি করার কথা জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামে অ্যাপলিকেশনটি তৈরি হবে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ফেসবুক সূত্রে জানা গেছে, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ফেসবুক ইউজাররা তাদের বন্ধুদের সবকিছুই পর্যবেক্ষণ করতে পারবে এমনকি এর অনুভূতি হবে রিয়েল। যুগান্তকারী এই অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। কনটেন্টগুলো আসবে ইউজারের ব্যক্তিগত টাইমলাইন থেকে। ফেসবুকের নতুন এই ফিচার যে আর বেশী করে প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব

আজ থেকে যেসব মোবাইলে কাজ করবে না ফেসবুক

facebook

বেশ কিছু মোবাইলে ১ এপ্রিল থেকে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দুটির সুবিধা পাওয়া যাবে না।  

কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দুটি অকেজো হয়ে যাবে। ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ।  

১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ, এবং ১৪ অাগস্ট ২০১৪-র পরে মেসেঞ্জার অ্যাপ আপডেট না করা হলে আপনার মোবাইল বা ট্যাবে কাজ করবে না এই দুটি অ্যাপ।

১ এপ্রিল থেকে উইন্ডোজ ফোনেও ফেসবুক অ্যাপ আর কাজ করবে না। উইন্ডোজ ৮ অথবা ৮.১ ওএস সম্পন্ন মোবাইলেও আর মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি২৬-এর চেয়ে পুরনো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি৮-এর চেয়ে পুরনো সংস্করণও অকেজো হয়ে যাবে। পুরনো অ্যাপগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়ে নতুন উন্নততর ভার্সনকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।  

বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা

Thursday, March 23, 2017

My slider



my campaign photo








Thursday, March 2, 2017

আত্মহত্যা ঠেকাবে ফেসবুক

facebook

ফেসবুক ব্যবহারকারী কোনো ব্যক্তি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা তা চিহ্নিত করতে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহার শুরু করেছে ফেসবুক। অন্যতম জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি একটি বিশেষ ধরনের অ্যালগরিদম তৈরি করেছে যেটি ব্যবহারকারীর শেয়ার করা পোস্ট কোনো ইঙ্গিত বহন করে কিনা বা সেই ব্যক্তি আত্মহত্যার ঝুঁকিতে আছে কিনা সেই বিষয়গুলো চিহ্নিত করে সতর্ক সংকেত দেবে।
এরপর ফেসবুকের মানবাধিকার সম্পর্কিত দল নিশ্চিত করবে আসলেও পোস্টগুলো সতর্কমূলক কিনা বা সেই ব্যবহারকারীর কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
আত্মহত্যা সম্পর্কিত ফেসবুকের যে হেল্পলাইন রয়েছে সেটির প্রধান বলছেন, এ ধরনের উদ্যোগ শুধুমাত্র উপকারী নয়, জটিলও বটে। বর্তমানে এই টুলটি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।
সামাজিক নেটওয়ার্কের এই মাধ্যমে এই প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা 'কৃত্রিম বুদ্ধিমত্তা' প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
গত মাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ঘোষণা দেন যে- ফেসবুকে যারা আজগুবি খবর ছড়ান, সন্ত্রাসবাদে উস্কানি দেন কিংবা সহিংসতায় ইন্ধন যোগান, তাদের ওপর নজরদারি করতে পারে এমন 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক।
যেসব ব্যবহারকারী আত্মহত্যার ঝুঁকিতে আছে বলে মনে করছে ফেসবুক, তাদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শের ব্যবস্থা করছে মাধ্যমটি।
যেমন দু:খভারাক্রান্ত কথা বা কষ্টের কথা কোনো ব্যবহারকারী বললে সেটা এক ধরনের সিগন্যাল হিসেবে ধরে নেবে ফেসবুক। এছাড়াও ফেসবুক লাইভেও বিভিন্ন পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
ফেসবুক বলছে, আত্মহত্যার প্রবণতা ঠেকানোর জন্য তারা যতটা সম্ভব চেষ্টা করছে। 
সূত্র- বিবিসি বাংলা।

Wednesday, February 22, 2017

এবার ফেসবুক মেসেঞ্জারে হবে আর্থিক লেনদেন

massenger

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ 'ফেসবুক মেসেঞ্জার' এর মধ্যমে অর্থ লেনদেনের সুবিধা এনেছে ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজ। ডিজিটাল লেনদেনে নিজেদের অবস্থান আরও সুসংগঠিত করার লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটি।

লন্ডন-ভিত্তিক এই স্টার্টআপ প্রতিষ্ঠান গত মঙ্গলবার জানিয়েছে, মেসেঞ্জার ব্যবহারকারীরা যেন অ্যাপ থেকেই ব্যবসায়িক যোগাযোগ করতে পারে এবং অনলাইনে কেনাকাটা করতে পারে সেজন্য তারা অ্যাপটিতে একটি চ্যাটবট যুক্ত করেছে। ট্রান্সফারওয়াইজের এই চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে তাদের পরিবার এবং স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন। তাছাড়া, এর মাধ্যমে মুদ্রা বিনিময় হারের তথ্যও জানা যাবে তাৎক্ষনিক ভাবে। 
এর আগে, ফেসবুক শুধু যুক্তরাষ্ট্র ভিত্তিক মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য অর্থ লেনদেনের ব্যবস্থা করে দিয়েছিল। তবে তাদের মেসেঞ্জার প্লাটফর্মটি ব্যবহার করে আন্তর্জাতিকভাবে এবং বড় পরিসরে অর্থ লেনদেন করার সুবিধা তৈরি হল এই প্রথম।

ইউরোপ ভিত্তিক ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ট্রান্সফারওয়াইজের বর্তমান বাজার মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সফলতার সাথেই এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
source:bd-pratidin

Monday, February 20, 2017

গুজব, হিংসা ঠেকাতে কড়াকড়ি ফেসবুকে

 ফেসবুকে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। এর মাধ্যমে ভুয়া খবর ছড়ানো, সন্ত্রাসবাদে উস্কানি কিংবা হিংসায় ইন্ধন জোগাতে যারা ফেসবুক ব্যবহার করে, তাদের ওপর নজরদারি করা হবে।

ফেসবুকের নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, নজরদারির জন্য যে প্রোগ্রাম তারা তৈরি করবেন, তা দিয়ে সব রকমের নেতিবাচক পোস্ট আটকানো যাবে। আত্মহত্যা ঠেকাতেও সাহায্য করবে এই প্রোগ্রাম।

প্রোগ্রামের কিছু অংশকে ২০১৭ সাল থেকেই সক্রিয় করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর লাগবে।

জুকারবার্গ বলেনন, প্রতিদিন ফেসবুকে যে কয়েকশো কোটি পোস্ট করা হয়। সবগুলোর ওপর নজর রাখা কার্যত অসম্ভব। কিন্তু ফেসবুক এখন গবেষণা চালাচ্ছে কীভাবে লেখা, ছবি এবং ভিডিওর পর্যালোচনা করে সেখানে আপত্তিকর কিছু আছে কিনা, সেটা বোঝা যায়। কাজটা এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এ প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য, ব্যবহারকারীরা যাতে আইনের সীমার মধ্যে থেকে ফেসবুকে পোস্ট করতে পারেন। নতুন প্রোগ্রাম যাতে সব পোস্টের ওপর নজর রাখতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরাও এমনভাবে সব পোষ্ট 'ফিল্টার' করতে পারবেন, যাতে যে জিনিস তারা দেখতে চান না, সেটা যেন তাদের টাইমলাইনে না আসে।

 source:bd-pratidin

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...