GOALUNDO

Thursday, March 30, 2017

পেপ্যাল চালুর অনুমোদন পেয়েছে সোনালী ব্যাংক

paypal card bd

অবশেষে বাংলাদেশে পেপ্যাল সেবা চালু হচ্ছে। সেবাটি চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সোনালী ব্যাংককে পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের রেমিটেন্স ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নওয়াব হোসেন জানান, পেপ্যাল সেবা চালুর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। এখন পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এপ্রিল মাসের শেষের দিকে সাধারণ মানুষ এই সেবা পাবেন বলে আশা করছি।
তিনি আরও জানান, এখন সোনালী ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা সফটওয়্যারের উন্নয়ন এবং পেপ্যালের সঙ্গে সমন্বয়ের জন্য কাজ করবে। তিনি উল্লেখ করেন, খুব সম্ভবত আমেরিকাতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি হবে।
উল্লেখ্য, পেপ্যালের সাহায্যে অনলাইনে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। পেপ্যাল সেবাটি বাংলাদেশে কার্যকর জন্য দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিল আইটি সেক্টর ও ই-কর্মাস ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে নীতিগত অনুমোদন, নিরাপত্তা ভাবনাসহ নানা কারণে সেবাটি কার্যকরে সময়ক্ষেপণ করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমেও কোনও ধরনের দুর্ভোগ পোহাতে হবে না।

0 comments:

Post a Comment

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...