GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Friday, May 12, 2017

চলে গেলেন মিশরের নোবেল জয়ী বিজ্ঞানী

আহমেদ জিওয়ালি

শীর্ষ নিউজ ডেস্ক: নোবেল পুরস্কার বিজয়ী মিশরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি মারা গেছেন । ১৯৯৯ সালে সময়ের খুবই ক্ষুদ্র ব্যাপ্তির ( এক সেকেন্ডের মিলিয়ন কিংবা বিলিয়ন ভগ্নাংশ) মধ্যে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি মারা যান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাসাডানায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষ (ক্যালটেক)। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিতে তিনি রসায়ন বিদ্যায় লাইনাস পলিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

জিওয়ালি মিশরের ডামানহুরে জন্ম নিলেও বসবাস করতেন লস এঞ্জেলেসের সান মেরিনোতে।

ক্যালটেকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার সময় ফেমটোকেমিস্ট্রির পথিকৃত হিসেবে গণ্য হয়ে থাকেন জিওয়ালি ও তার ছাত্ররা।

এই পদ্ধতিতে লেসার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেমটো সেকেন্ডে (সেকেন্ডের মিলিয়ন মিলিয়ন ভগ্নাংশ) রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হন।

শীর্ষ নিউজ/এসবি
Goalundo easyquciksell

অনলাইনে তথ্য গোপনের ৭টি সহজ উপায়

password

শীর্ষ নিউজ ডেস্ক: আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়ায় অনেকেই ব্যস্ত। দিনের বেশির ভাগ সময় কাটছে ভারচুয়াল ওয়ার্ল্ডের অন্তরজালিকার মধ্যে। এর ফলে ব্যবহারকারী সকলেই নিজস্ব কিছু গোপন তথ্য শেয়ার বা স্টোর করছে সর্বদা ব্যবহৃত এই মিডিয়ায়। কিন্তু এই ব্যস্ততার মাঝেই অনলাইন মিডিয়ায় হামলা চালায় হ্যাকার বা জালিয়াতরা। বোকা বানিয়ে নিমেষেই হাতিয়ে নেয় আপনার গোপন তথ্য।

কিন্তু এবার রইল সাতটি বিশেষ টিপস যে কাজগুলি করলে আপনি কিছুটা হলেও রক্ষা করতে পারবেন আপনার কোন গোপন তথ্যকে।

১। পাসওয়ার্ড নিজের কাছে রাখুন:

কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের ও ব্যাংক কার্ডের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়। এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না। এর ফলে আপনার তথ্য চুরির সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাড়ির বাইরে গেলে এগুলি লক করে যান।

২। ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন:

এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে। সোজা এই ঠিকানায় যান http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন। তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন। আর দেখে নিন প্রয়োজনীয় তথ্য।

৩। ব্যবহারের পর লক্ষ্য রাখা:

আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন। আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে সেটা খেয়াল রাখুন। আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে। তাই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পর কাজ শেষে অবশ্যই লগ আউট করতে ভুলবেন না।
source:sheershanewsbd
Goalundo easyquicksell

Monday, April 17, 2017

অনেকের আইডিতেই এই ম্যাসেজটি আসছে, জানুন এর আসল কারন

messenger 

‘গত কয়েক দিনে অনেক ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আপনি যদি আপনার ফেইসবুক আইডি বন্ধ হওয়া থেকে রক্ষা করতে চান তাহলে এই ম্যাসেজটি ২৫জন ফেইসবুক ব্যবহারকারীকে ইনবক্স করতে হবে।’- স্বয়ং মার্ক জাকারবার্গের নামে রোববার সকাল হতে এমন ম্যাসেজ পেতে শুরু করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।

 অনেকেই ম্যাসেজটি পেয়ে আইডি বন্ধ হওয়ার আশংকায় আবার ২৫জনকে ইনবক্স করে দিচ্ছেন। আসলে এটি ভুয়া। ফেইসবুকের ভুয়া আইডি ও পেইজ বন্ধের অভিযানের সুযোগ নিয়ে এটি ছড়ানো হচ্ছে। ফেইসবুক কর্তৃপক্ষ এমন কোনো বার্তা পাঠায়নি বা পরামর্শ দেয়নি। ১৬৫ শব্দের ম্যাসেজে বলা রয়েছে, ‘বার্তাটি পাঠালে ফেইসবুক বুঝবে আপনি স্বক্রিয় বা এক্টিভ রয়েছে। বার্তাটি না পাঠালে রবিবার রাত ৮.১২ মিনিটে ফেইসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে।’ জনসংযোগ কর্মকর্তা ফারহাতুল জান্নাত জানান, রোববার দুপুরে তিনি এমন ম্যাসেজ পেয়েছেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে এটি ভুয়া।শারমিন মুন্নীও একই সময়ে এমন ম্যাসেজ পেয়েছেন। তিনি বিষয়টি বিশ্বাস করে আরও ২৫জনকে ইনবক্স করে দিয়েছেন। তবে বার্তাটিতে কোনো ক্ষতিকর বা ভাইরাসের লিংক ছিল না। প্রযুক্তি বিশ্লেষকরা এমন বার্তা ফেইসবুক বন্ধুদের পাঠিয়ে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন। ফেইসবুকের এমন ভুয়া বার্তা বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়টি নতুন নয়।
গত বছর অক্টোবরে ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ভিডিও ভাইরাস ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে ফেইসবুকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজের রহস্যময় নিখোঁজ ঘটনার ভুয়া ভিডিওতে তথ্য প্রচারের আড়ালে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। খুব সম্প্রতি ভুয়া অ্যাকাউন্ট বন্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
source:eisangbad
Goalundo easyquicksell

ভাইয়ের নাম সিম কার্ড, বোনের নাম মিস কল!

sim card+misscall

মানুষের নামের সঙ্গে তার চরিত্রের মিল বহুলাংশেই থাকে না। কানা ছেলের নাম পদ্মলোচন, এই জাতীয় দৃষ্টান্ত বাস্তবে বিরল নয়। কিন্তু তা বলে কোনও বাড়িতে গিয়ে গৃহকর্তার খোঁজ নিতে গিয়ে যদি শোনেন, রাষ্ট্রপতি তো একটু বাজারে গেলেন। কিংবা স্কুলে শিক্ষক ছাত্রের খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী আজ আসেনি? তা হলে আপনার প্রতিক্রিয়া কী হবে! অন্যত্র আপনার প্রতিক্রিয়া যা-ই হোক না কেন, রাজস্থানের রামনগর গ্রামে মানুষের এমনতর নামে বিস্মিত হওয়ার কিছুই নেই। কারণ এমন অদ্ভুত নাম রাখাই সেখানকার বাসিন্দাদের রীতি।
রাজস্থানের বুন্দির অন্তর্গত রামনগর গ্রামের অবস্থান জেলা সদর অফিস থেকে ১০ কিমি দূরে। জনসংখ্যা মেরেকেটে শ’পাঁচেক। প্রায় সকলেই কাঞ্জার সম্প্রদায়ভুক্ত। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই গ্রামের রীতি উচ্চ সরকারি পদ, অফিস, মোবাইল ব্র্যান্ড বা জনপ্রিয় পণ্যদ্রব্যের নামে ছেলেমেয়ে কিংবা নাতিপুতির নাম রাখা। পরিণামে কার্যত এক সৃষ্টিছাড়া নামকরণের দুনিয়া হয়ে উঠেছে রামনগর। গ্রামের কারো নাম স্যামসাং, কারো সিম কার্ড, কেউ বা রাজ্যপাল, তো কেউ আবার হাই কোর্ট। গ্রামে এমন ভাইবোনও রয়েছে যেখানে ভাইয়ের নাম সিম কার্ড তো, বোনের নাম মিস কল।
গ্রামের এক মহিলা এক বার কোনও কার্যবশত ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গিয়েছিলেন। অফিসে কালেক্টরের প্রতাপ দেখে এতটাই মুগ্ধ হন তিনি যে, নাতির নাম রাখেন কালেক্টর। সেই কালেক্টরের বয়স এখন ৫০। তিনি কোনও দিন স্কুলের চৌকাঠও মাড়াননি। গ্রামের বাসিন্দাদের মধ্যে শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের। অনেকেই নানা অপরাধের সঙ্গেও যুক্ত। অপরাধপ্রবণতার কারণে এদের অনেকেই পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশি ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরে নিজের বা আত্মীয়স্বজনের ছোট বাচ্চাকাচ্চাদের কারোর নাম রাখে আইজি, তো কারোর নাম এসপি; জানালেন গ্রামের স্কুলের এক শিক্ষক।
তবে সমস্ত নামকরণই যে এমন তাৎপর্যহীন ছন্নছাড়া তা নয়। গ্রামে খোঁজে নিয়ে জানা গিয়েছে, স্বাধীনতার পরে-পরেই এক দেশপ্রেমী গ্রামবাসী তাঁর ছেলের নাম রেখেছিলেন কংগ্রেস। এক বার এক দম্পতি পঙ্গু সন্তানের বাবা-মা হন। কিন্তু ছেলে একটু বড় হওয়ার পরেই দেখা যায়, সে অত্যন্ত বদমেজাজি। বাবা-মা ভেবেচিন্তে ছেলের নাম রাখেন হাইকোর্ট। তবে বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার প্রতাপ ক্রমশ বাড়ছে। তার প্রভাব পড়েছে রামনগরবাসীদের মধ্যেও। ইদানীং তাই অন্যান্য নামের তুলনায় স্যামসাং, জিওনি কিংবা নোকিয়া নামই বেশি জনপ্রিয় হয়েছে গ্রামে।
source:eisangbad
Goalundo easyquicksell

Friday, April 7, 2017

মৃত্যুর ৬২ বছর পর পেলেন ৪৩ লক্ষ টাকা!

Albert Einstein

অ্যালবার্ট আইনস্টাইন! যার নাম শুনলেই সামনে আসে পৃথিবী-বিজ্ঞান-আবিষ্কার। জীব বিচিত্র সব তত্ত্বকে এপার-ওপার করেছেন তিনি। তুমুল ঝড় তুলেছেন বিজ্ঞানের প্রতিটি পাতায়। চিন্তা করেছেন সমাজবিদ্যা আর ধর্ম নিয়েও। তবে ধনকুবের হিসেবে অ্যালবার্ট আইনস্টাইনের খ্যাতি কোনো দিন শোনা যায়নি। কিন্তু মৃত্যুর ৬২ বছর পর তা নিয়েও এবার চলবে আলোচনা-গবেষনা।

একটি আন্তর্জাতিক বিজ্ঞান ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এই মহাবিজ্ঞানীর একটি চিঠি সম্প্রতি নিলাম হলো ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে, যার মূল্য প্রায় ৪৩ লক্ষ টাকা। এক মার্কিন নিলাম সংস্থা থেকে ৩০ মার্চ এই চিঠিটি বিক্রি হয়।

জানা যায়, ১৯৫৩ সালে এই চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন আইওয়ার আর্থার এল কনভার্স নামের এক ফিজিক্স শিক্ষকের চিঠির উত্তরে। চিঠিটি এতদিন কনভার্স পরিবারের হেফাজতেই ছিল। কনভার্স আইনস্টাইনের কাছে আপেক্ষিকতাবাদ নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নগুলিরই উত্তর দেন আইনস্টাইন। উত্তর দিতে গিয়ে আইনস্টাইন বেশ কিছু ডায়াগ্রামও আঁকেন চিঠিতে। সেদিক থেকে দেখলে এটি মোটেই কোনও মামুলি চিঠি নয়।

এ ব্যাপারে অকশন হাউজ জানিয়েছে, চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন নিউ জার্সির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি থেকে। চিঠির উপরে ‘রুম নং ১১৫’ লেখা রয়েছে এবং চিঠির তারিখ ৭ সেপ্টেম্বর, ১৯৫৩।  অকশন হাউজটি আরও জানায়, চিঠিটির নিলাম শুরু হয়েছিল ১৫,০০০ মার্কন ডলার থেকে। পরবর্তিতে তা বাড়তে বাড়তে ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। তবে কে এই চিঠিটি কিনলেন, তা জানাতে রাজি হয়নি অকশন হাউস।
SOURCE:24livenewspaper

আনুষ্ঠানিকভাবে চালু হলো ইউটিউব টিভি


YOU-TUBE TV
যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিং টিভি সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব। এর আগে ফেব্রুয়ারি মাসে তারা এই সেবা চালুর ঘোষণা দেয়।

বর্তমানে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।

এ ব্যাপারে ইউটিউব জানিয়েছে, গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।

এছাড়া, প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: সিএনবিসি

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...