GOALUNDO

Its my coaching center photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a Girls Schools Campaign Photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Its a proper high school girls photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Our tim photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite

Our campaign photo

its a best IT news site.we are regular update ict news.we are also provide outsourcing tips.so actually ict devisions is a one of best it blogsite.

Monday, April 17, 2017

ভাইয়ের নাম সিম কার্ড, বোনের নাম মিস কল!

sim card+misscall

মানুষের নামের সঙ্গে তার চরিত্রের মিল বহুলাংশেই থাকে না। কানা ছেলের নাম পদ্মলোচন, এই জাতীয় দৃষ্টান্ত বাস্তবে বিরল নয়। কিন্তু তা বলে কোনও বাড়িতে গিয়ে গৃহকর্তার খোঁজ নিতে গিয়ে যদি শোনেন, রাষ্ট্রপতি তো একটু বাজারে গেলেন। কিংবা স্কুলে শিক্ষক ছাত্রের খোঁজ করতে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রধানমন্ত্রী আজ আসেনি? তা হলে আপনার প্রতিক্রিয়া কী হবে! অন্যত্র আপনার প্রতিক্রিয়া যা-ই হোক না কেন, রাজস্থানের রামনগর গ্রামে মানুষের এমনতর নামে বিস্মিত হওয়ার কিছুই নেই। কারণ এমন অদ্ভুত নাম রাখাই সেখানকার বাসিন্দাদের রীতি।
রাজস্থানের বুন্দির অন্তর্গত রামনগর গ্রামের অবস্থান জেলা সদর অফিস থেকে ১০ কিমি দূরে। জনসংখ্যা মেরেকেটে শ’পাঁচেক। প্রায় সকলেই কাঞ্জার সম্প্রদায়ভুক্ত। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই গ্রামের রীতি উচ্চ সরকারি পদ, অফিস, মোবাইল ব্র্যান্ড বা জনপ্রিয় পণ্যদ্রব্যের নামে ছেলেমেয়ে কিংবা নাতিপুতির নাম রাখা। পরিণামে কার্যত এক সৃষ্টিছাড়া নামকরণের দুনিয়া হয়ে উঠেছে রামনগর। গ্রামের কারো নাম স্যামসাং, কারো সিম কার্ড, কেউ বা রাজ্যপাল, তো কেউ আবার হাই কোর্ট। গ্রামে এমন ভাইবোনও রয়েছে যেখানে ভাইয়ের নাম সিম কার্ড তো, বোনের নাম মিস কল।
গ্রামের এক মহিলা এক বার কোনও কার্যবশত ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গিয়েছিলেন। অফিসে কালেক্টরের প্রতাপ দেখে এতটাই মুগ্ধ হন তিনি যে, নাতির নাম রাখেন কালেক্টর। সেই কালেক্টরের বয়স এখন ৫০। তিনি কোনও দিন স্কুলের চৌকাঠও মাড়াননি। গ্রামের বাসিন্দাদের মধ্যে শিক্ষার হার অত্যন্ত নিম্নমানের। অনেকেই নানা অপরাধের সঙ্গেও যুক্ত। অপরাধপ্রবণতার কারণে এদের অনেকেই পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশি ঘেরাটোপ থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরে নিজের বা আত্মীয়স্বজনের ছোট বাচ্চাকাচ্চাদের কারোর নাম রাখে আইজি, তো কারোর নাম এসপি; জানালেন গ্রামের স্কুলের এক শিক্ষক।
তবে সমস্ত নামকরণই যে এমন তাৎপর্যহীন ছন্নছাড়া তা নয়। গ্রামে খোঁজে নিয়ে জানা গিয়েছে, স্বাধীনতার পরে-পরেই এক দেশপ্রেমী গ্রামবাসী তাঁর ছেলের নাম রেখেছিলেন কংগ্রেস। এক বার এক দম্পতি পঙ্গু সন্তানের বাবা-মা হন। কিন্তু ছেলে একটু বড় হওয়ার পরেই দেখা যায়, সে অত্যন্ত বদমেজাজি। বাবা-মা ভেবেচিন্তে ছেলের নাম রাখেন হাইকোর্ট। তবে বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার প্রতাপ ক্রমশ বাড়ছে। তার প্রভাব পড়েছে রামনগরবাসীদের মধ্যেও। ইদানীং তাই অন্যান্য নামের তুলনায় স্যামসাং, জিওনি কিংবা নোকিয়া নামই বেশি জনপ্রিয় হয়েছে গ্রামে।
source:eisangbad
Goalundo easyquicksell

Friday, April 7, 2017

মৃত্যুর ৬২ বছর পর পেলেন ৪৩ লক্ষ টাকা!

Albert Einstein

অ্যালবার্ট আইনস্টাইন! যার নাম শুনলেই সামনে আসে পৃথিবী-বিজ্ঞান-আবিষ্কার। জীব বিচিত্র সব তত্ত্বকে এপার-ওপার করেছেন তিনি। তুমুল ঝড় তুলেছেন বিজ্ঞানের প্রতিটি পাতায়। চিন্তা করেছেন সমাজবিদ্যা আর ধর্ম নিয়েও। তবে ধনকুবের হিসেবে অ্যালবার্ট আইনস্টাইনের খ্যাতি কোনো দিন শোনা যায়নি। কিন্তু মৃত্যুর ৬২ বছর পর তা নিয়েও এবার চলবে আলোচনা-গবেষনা।

একটি আন্তর্জাতিক বিজ্ঞান ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এই মহাবিজ্ঞানীর একটি চিঠি সম্প্রতি নিলাম হলো ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে, যার মূল্য প্রায় ৪৩ লক্ষ টাকা। এক মার্কিন নিলাম সংস্থা থেকে ৩০ মার্চ এই চিঠিটি বিক্রি হয়।

জানা যায়, ১৯৫৩ সালে এই চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন আইওয়ার আর্থার এল কনভার্স নামের এক ফিজিক্স শিক্ষকের চিঠির উত্তরে। চিঠিটি এতদিন কনভার্স পরিবারের হেফাজতেই ছিল। কনভার্স আইনস্টাইনের কাছে আপেক্ষিকতাবাদ নিয়ে কিছু প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নগুলিরই উত্তর দেন আইনস্টাইন। উত্তর দিতে গিয়ে আইনস্টাইন বেশ কিছু ডায়াগ্রামও আঁকেন চিঠিতে। সেদিক থেকে দেখলে এটি মোটেই কোনও মামুলি চিঠি নয়।

এ ব্যাপারে অকশন হাউজ জানিয়েছে, চিঠিটি আইনস্টাইন লিখেছিলেন নিউ জার্সির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি থেকে। চিঠির উপরে ‘রুম নং ১১৫’ লেখা রয়েছে এবং চিঠির তারিখ ৭ সেপ্টেম্বর, ১৯৫৩।  অকশন হাউজটি আরও জানায়, চিঠিটির নিলাম শুরু হয়েছিল ১৫,০০০ মার্কন ডলার থেকে। পরবর্তিতে তা বাড়তে বাড়তে ৫৩,৫০৩.৭৫ মার্কিন ডলারে গিয়ে দাঁড়ায়। তবে কে এই চিঠিটি কিনলেন, তা জানাতে রাজি হয়নি অকশন হাউস।
SOURCE:24livenewspaper

আনুষ্ঠানিকভাবে চালু হলো ইউটিউব টিভি


YOU-TUBE TV
যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাজারে আনুষ্ঠানিকভাবে স্ট্রিমিং টিভি সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব। এর আগে ফেব্রুয়ারি মাসে তারা এই সেবা চালুর ঘোষণা দেয়।

বর্তমানে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বে এরিয়া, শিকাগো এবং ফিলাডেলফিয়ায় ৩৫ ডলার সাবস্ক্রিপশন ফিতে এই সেবা উন্মুক্ত করা হয়েছে। তবে গ্রাহকরা ৩০ দিনের একটি ট্রায়াল অফারে বিনামূল্যে সাইন আপ করতে পারবেন।

এ ব্যাপারে ইউটিউব জানিয়েছে, গতানুগতিক ক্যাবল প্যাকেজের তুলনায় তাদের সাবস্ক্রিপশন ফি কম এবং গ্রাহক যেকোনো সময় এই সেবা বাতিল করতে পারবেন। আর এই সেবায় ইউটিউবের কনটেন্ট অংশীদার এবিসি, সিবিএস, ফক্স, এনবিসি, ইএসপিএন।

এছাড়া, প্রাথমিকভাবে নির্বাচিত কিছু জায়গায় এই সেবা আনা হলেও ধীরে ধীরে সব জায়গায় উন্মুক্ত করা হবে বলে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: সিএনবিসি

Sunday, April 2, 2017

যুক্তরাজ্যকে ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড কর পরিশোধ করেছে গুগল

২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট ‍গুগল।

২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট ‍গুগল। গুগলের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুনে শেষ হওয়া ২০১৬ অর্থবছরের ১২ মাসে ব্রিটেনে গুগলের মোট আয় ১০৩ কোটি পাউন্ড। আর কর পরিশোধপূর্ব মুনাফা ১৪ কোটি ৯০ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগলও করপোরেট কর নিয়ে বেশ চাপে আছে। এমনকি দেশটির বিরোধী লেবার পার্টির অভিযোগ, গুগল যথার্থ পরিমাণ কর পরিশোধ করছে না।

এছাড়া গুগলের ওই আর্থিক প্রতিবেদনে আরো বলা হয় যে, গত বছর তারা ৬০০ নতুন কর্মী নিয়োগ দেয়। এর ফলে দেশটিতে তাদের কর্মী সংখ্যা ৩ হাজারে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

বাংলা ভাষায় অনলাইনে অনুসন্ধান এখন আরও সহজ

google bangla

বাংলা ভাষা ব্যবহারকারী মানুষদের জন্য তাদের পছন্দের বিষয় ইন্টারনেটে সন্ধান করা বা  সার্চ করা এখন হয়ে উঠেছে আরও সহজসাধ্য। যখন কোন ব্যক্তি অনলাইনে কোন নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান বা সার্চ করেন তখন তিনি একটা উত্তর চান, অসংখ্য-অগণিত ওয়েবপেজ নয়। বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের নতুন তথ্য সহজে খুঁজে বের করার জন্য গুগল নোলেজ গ্রাফ আসছে বাংলা ভাষায়। তাই কেউ যখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রসঙ্গে অনুসন্ধান বা সার্চ করবেন, তখন তার আগ্রহের সঙ্গে সঙ্গতি রেখে এ প্রসঙ্গে মূল বিষয়গুলোই কেবল আসবে, বাড়তি অপ্রাসঙ্গিক কোন তথ্য আসবে না। অনুসন্ধানের সাথে প্রাসঙ্গিক বিষয় যেমন তার জন্মদিন, তার খেলার সময়ের সংখ্যাগুলো এবং সামাজিক মাধ্যমে তার প্রোফাইলের লিংক, এগুলো আসবে।  

নোলেজ গ্রাফ আপনাকে সেইসব বিষয়, মানুষ এবং স্থান অনুসন্ধান বা সার্চ করতে সহায়তা করে, যা গুগল চিনে এবং জানে। যেমন: বিশিষ্ট জায়গা, বিখ্যাত ব্যাক্তি, শহর, ক্রীড়া দল, ভবনসমূহ, ভৌগলিক বৈশিষ্ট্য, চলচিত্র, মহাজাগতিক বস্তু, শিল্পকর্ম এবং আরও অনেক কিছু। এটি ফ্রিবেজ, উইকিপিডিয়া এবং সিআইএ ফ্যাক্টবুকের মত পাবলিক সোর্সের মূলে নয়, কারণ গুগল সবসময় ব্যাপক প্রসার ও গভীরতাকে কেন্দ্র করে কাজ করে থাকে। বর্তমানে নোলেজ গ্রাফ ৪১টি ভাষায় কাজ করছে। এর মাধ্যমে বাস্তব বিশ্বের ১ বিলিয়নের বেশি বিষয় কিভাবে একে অপরের সাথে সংযুক্ত সেটা সন্ধান করে ৭০ বিলিয়নের বেশি তথ্য জমা করছে। এই বিশাল তথ্য সংরক্ষিত করা হয়েছে মানুষ কি অনুসন্ধান বা সার্চ করছে এবং ওয়েবে আমরা কি পাই তার উপর ভিত্তি করে। সময়ের সাথে সাথে ফলাফলের ক্রমউন্নতি হচ্ছে।

বাংলায় বানান করাও সহজ করছে 

অনুসন্ধান বা সার্চ করার অন্যতম বিষয় হচ্ছে আবিষ্কার করা, নতুন কোন বিষয়ে শেখা, আনন্দ পাওয়া এবং অনুপ্রাণিত হওয়া। কিন্তু তাড়াহুড়োর কারণে প্রায়ই অনুসন্ধান বা সার্চের বিষয়ের বানানে ভুল হতে পারে। বানান ভুল করা সত্ত্বেও যেন আপনি আপনার উত্তর খুঁজে পান, এজন্য গুগল বাংলা অনুসন্ধানের বিষয়েও রেখেছে বানান শুদ্ধকরণ। তাই তথ্য খোঁজার সময় বানানে ভুল হলেও আমরা আপনাকে সহযোগিতা করতে পারব এবং প্রাসঙ্গিক বিষয় সামনে তুলে ধরতে পারব।  
                          
ধীরে ধীরে বিশ্বজুড়ে বাঙালীদের মধ্যে গুগল নোলেজ গ্রাফ ছড়িয়ে দিচ্ছে। গুগল কর্তৃপক্ষ আশা করে, বানান শুদ্ধকরণের সাথে এই আপডেট, বিশ্বের লক্ষ লক্ষ বাংলা ভাষা ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান বা সার্চের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও অসাধারণ করে তুলবে।
source:24livenewspape

Saturday, April 1, 2017

ফেসবুকের নতুন চমক এবার সবকিছু 'রিয়েল লাইফ'

facebook

প্রতিদিন নিত্য নতুন কিছু না কিছু নিয়ে এসে সবাইকে চমকে দিচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার সব কিছু রিয়েল লাইফ ফিল করানোর জন্য ফেসবুকে আসছে ভার্চুয়াল রিয়্যালিটি প্লাটফর্ম। আর এর জন্য একটি অ্যাপলিকেশন তৈরি করার কথা জানিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়্যালিটি কিট গিয়ার ভিআর হেডসেটের জন্য ফেসবুক ৩৬০ নামে অ্যাপলিকেশনটি তৈরি হবে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ফেসবুক সূত্রে জানা গেছে, অ্যাপটি হবে ওয়ান-স্টপ শপ। ভার্চ্যুয়াল রিয়্যালিটির দুনিয়ায় এটাই ফেসবুকের প্রথম অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ফেসবুক ইউজাররা তাদের বন্ধুদের সবকিছুই পর্যবেক্ষণ করতে পারবে এমনকি এর অনুভূতি হবে রিয়েল। যুগান্তকারী এই অ্যাপটির মূল কাজ হবে ৩৬০ ডিগ্রি ভিডিও এবং ছবি গিয়ার ভিআরে দেখানো। কনটেন্টগুলো আসবে ইউজারের ব্যক্তিগত টাইমলাইন থেকে। ফেসবুকের নতুন এই ফিচার যে আর বেশী করে প্রযুক্তি প্রেমীদের আকৃষ্ট করবে তা বলার অপেক্ষা রাখে না।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব

আজ থেকে যেসব মোবাইলে কাজ করবে না ফেসবুক

facebook

বেশ কিছু মোবাইলে ১ এপ্রিল থেকে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দুটির সুবিধা পাওয়া যাবে না।  

কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দুটি অকেজো হয়ে যাবে। ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ।  

১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ, এবং ১৪ অাগস্ট ২০১৪-র পরে মেসেঞ্জার অ্যাপ আপডেট না করা হলে আপনার মোবাইল বা ট্যাবে কাজ করবে না এই দুটি অ্যাপ।

১ এপ্রিল থেকে উইন্ডোজ ফোনেও ফেসবুক অ্যাপ আর কাজ করবে না। উইন্ডোজ ৮ অথবা ৮.১ ওএস সম্পন্ন মোবাইলেও আর মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি২৬-এর চেয়ে পুরনো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি৮-এর চেয়ে পুরনো সংস্করণও অকেজো হয়ে যাবে। পুরনো অ্যাপগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়ে নতুন উন্নততর ভার্সনকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।  

বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা

Featured Post

বাংলাদেশকে রোবট সুফিয়ার ভিডিও বার্তা

goalundo ict devision  হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া—হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। ’ তথ্য-প্র...